,

‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে’

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর জন্য ষড়যন্ত্র চলছে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা তৈরি হচ্ছে। জনগণের শক্তির কাছে কোনো যড়যন্ত্রই টিকে থাকতে পারবে না।

fakhrul_48529

শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন।

তিনি বলেন, সরকারে জোর করে ক্ষমতায় বসে রয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের হৃদয় জয় করতে হবে। তাই নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিন।

জনগণের রায় নিয়ে সরকার ক্ষমতায় আসেনি-এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের নামে তারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছে। ৭২ থেকে ৭৫ সালের ইতিহাস আমরা ভুলে যাইনি। তারা গান পাউডার দিয়ে বাসের ১১ যাত্রীকে পুড়িয়ে মেরেছে।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের হত্যা-গুমের বর্ণনা দেন।

মির্জা ফখরুল বলেন, সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করছে। ব্যাংকে লুটপাট অব্যাহত রেখেছে।

তিনি বলেন, সাংবাদিকদের লেখার স্বাধীনতা সরকার কেড়ে নিয়েছে। এখন আর তারা যা দেখে তা লিখতে পারে না। সাগর-রুনিসহ ২৯ জন সাংবাদিক হত্যার বিচার এখনও হয়নি।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের বিরোধিতা সত্বেও সরকার ভারতের স্বার্থে সুন্দরবনের পাশে রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। ফলে নদী মাছ শূন্য ও দক্ষিণাঞ্চল মরুভূমিতে পরিণত হবে। দেশের স্বার্থ রক্ষায় সরকার জনগণের দাবির প্রতি কর্ণপাত করছে না।

জাতীয় পার্টির (জাফর) কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান, ন্যাপের মো. ফরহাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুসহ কুমিল্লা জেলা ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে