বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের কার্গো ট্রায়াল শুরু

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল হিসেবে ভারতের পর কার্গো ট্রায়াল শুরু করেছে বাংলাদেশ।শনিবার বিকেল ৪টায় কমলাপুরে বিআরটিসি আন্তর্জাতিক বাস ডিপো থেকে ঢাকা-দিল্লি-আলীপুর রুটে এ যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।

BBIN1472302227
প্রথমবারের মতো এ যাত্রায় নজরুল ট্রান্সপোর্ট এজেন্সি একটি পণ্যবাহী লরি নিয়ে ভারতের কলকাতা হয়ে দিল্লির আলীগড়ে যাবে। এই যাত্রা পরিচালনা করছে এক্সপো ফ্রেইট লিমিটেড (ইএফএল)।

জাহাঙ্গীর আলম বলেন, ‘কার্গো রান ট্রায়াল যদি চার দেশে একসঙ্গে একই সময়ে করা যেত তাহলে ভাল হতো। ভারত ও বাংলাদেশ এ উদ্যোগ দ্রুত নিতে পারলেও নেপাল ও ভুটান এখনও তা পারে নি। এ কারণে মনে হচ্ছে এটি একটি খণ্ডিত ট্রায়াল। তবে নেপাল ও ভূটান খুব শিগগিরই এ প্রকল্প বাস্তবায়নে কাজ করবে বলে আশা করছি।’

বিবিআইএনের বাংলাদেশের ন্যুডাল অফিসার ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আবদুল মালেক বলেন, ‘দীর্ঘ পথ পরিক্রমার পর আমরা অবশেষে কার্গো ট্রায়াল শুরু করতে পেরেছি। আশা করছি আগামীতে আমরা যাত্রী পরিবহণেও ট্রায়াল দিতে পারবো।’

তিনি বলেন, ‘আগামী ৩০ আগস্ট ভারত বিবিআইএনের যাত্রী পরিবহণের জন্য কলকাতা থেকে তাদের প্রথম বাস ট্রায়াল শুরু করবে। এদিকে ওই দিন সেখানে বাংলাদেশ থেকে পাঠানো কার্গোকে গ্রহন করে দিল্লি হয়ে আলীপুরে পাঠানো হবে।’

তিনি আরো বলেন, ‘নেপালে আমাদের পণ্যবাহী গাড়ি বা যাত্রীবাহী বাস নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে। একারণে পরবর্তী সময়ে নেপালে কার্গো ট্রায়ালের ব্যবস্থা করা হবে। এদিকে ভূটানের সীমান্তে যাওয়ার সুযোগ রয়েছে আমাদের। এছাড়া, চলতি বছরের ডিসেম্বরে তাদের পার্লামেন্টে এ সংক্রান্ত চুক্তির বিল উত্থাপন করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব সুলতানা ইয়াসমিন, নজরুল ট্রান্সপোর্ট এজেন্সি এবং এক্সপো ফ্রেইট লিমিটেডের (ইএফএল) কর্মকর্তা কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে পণ্য ও যাত্রীবাহী যান চলাচলের চুক্তি হয়। এ চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত ১ থেকে ৩ নভেম্বর চলে ভারতের কার্গো ট্রায়াল রান। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় পণ্যবাহী ট্রাক যায়। কলকাতা থেকে আসা পণ্যবাহী ট্রাক পরিচালনা করেছে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ডিএইচএল। এতে ইলেকট্রনিক পণ্য ছিল। এসব পণ্যের অর্ধেক ঢাকায় নামে। আর বাকি অর্ধেক যায় আগরতলায়। পরীক্ষামূলক চালানের পণ্যবাহী ট্রাকটি কলকাতা-বেনাপোল-ঢাকা-আখাউড়া-আগরতলা পথে যায়। বাংলাদেশের ভেতর দিয়ে এ পথে কলকাতা থেকে আগরতলার দূরত্ব ৬৪০ কিলোমিটার। আগের পথে (কলকাতা-শিলিগুড়ি-শিলং-করিমগঞ্জ-আগরতলা) গেলে এর দূরত্ব প্রায় ১ হাজার ৫৫০ কিলোমিটার। অর্থাৎ এ রুট ব্যবহার করে ভারতের দূরত্ব কমেছে। এখন বাংলাদেশ ট্রায়াল রানে ভারত হয়ে ভুটান যাবে। এর অংশ হিসেবে দিল্লির আলীগড়ের উদ্দেশ্যে বাংলাদেশের ট্রায়াল রানের উদ্বোধন হলো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ