,

জঙ্গিদের টার্গেট ছিল ইপিজেডের বিদেশীরা

dewan_homeনিউজ ডেস্ক: পুলিশের অভিযানে নিহত জঙ্গিরা আদমজী ইপিজেডে কর্মরত বিদেশী নাগরিকদের টার্গেট করে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়েছিলেন।

এজন্য তারা ওষুধ ব্যবসায়ী পরিচয় দিয়ে শহরের পাইকপাড়ার বড় কবরস্থানের ‘দেওয়ান বাড়ি’ নামের তৃতীয় তলার দুটি ফ্লাট ভাড়া নিয়েছিলেন।

অভিযান পরিচালনার আগে শনিবার সকালে বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ানকে নিরাপদে সরিয়ে আনে পুলিশ।

তিনি পুলিশকে জানান, ওষুধ ব্যবসায়ী পরিচয়ে রমজান শেষে তার বাড়ির তৃতীয় তলার দুটি ইউনিট ভাড়া নেন কয়েকজন ব্যক্তি।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, এই বাসা থেকে মূলত জঙ্গিরা আদমজী ইপিজেডে কর্মরত বিদেশীদের টার্গেট করেছিলেন।

পরে সকাল ৯টা ৩৫ মিনিট ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ‘অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন’ নামে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।

অভিযানে গুলশান ও শোলাকিয়া হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ