বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে হামলার আশঙ্কায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

khan_22_996267679-1-550x389নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তামিম চৌধুরী সহ তিন জঙ্গি নিহত হয়েছে। ওই অভিযানের পর বেলা সাড়ে এগারোটার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান পরিচালনাকারীদের আরো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী।
সূত্র জানায়, তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হওয়ার পর অন্যান্য জঙ্গি দেশের যে কোন স্থানে হামলা ও নাশকতার ঘটানোর পরিকল্পনা করতে পারে। সেই অবস্থা বিবেচনা করে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। বাড়ানো হয়েছে আগের চেয়ে আরো বেশি নিরাপত্তা। অবস্থা বিবেচনা করে ও পর্যালোচনা করে প্রয়োজনীয় আরো ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নারায়ণগঞ্জে ঘটনাস্থলে পুলিশের মহাপরিদর্শকসহ উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আমরা চিহ্নিত করেছি। আর ওই সব মাস্টার মাইন্ডদের ধরার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই অভিযানেই তামিম চৌধুরীকে ধরার চেষ্টা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে তামিম চৌধুরী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জঙ্গিদের পরবর্তী হামলার আশঙ্কার ব্যাপারে তিনি বলেন, আমরা সতর্কতামূলক সব ব্যবস্থা নিয়েছি। যাতে করে তারা দেশের কোথাও কোন ধরণের হামলার ঘটনা ঘটাতে না পারে সেই জন্য গোয়েন্দারা ও আইনশৃঙ্খলা বাহিনী ও জঙ্গিবাদ দমনে কাজ করছে এই সব ইউনিটগুলোও সতর্ক রয়েছে। যে কোন ধরনের হামলা আমরা মোকাবিলা করার জন্য প্রযোজনীয় ব্যবস্থা নেব।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের তৎপরতা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী