,

নারায়ণগঞ্জ অভিযানে তামিমসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে পাঁচতলা একটি বাড়িতে পুলিশি অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে পুরস্কার ঘোষিত নব‌্য জেএমবির শীর্ষ নেতা তামিম রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন।
tamim_48436
কানাডা প্রবাসী বাংলাদেশী তামিম গুলশান হামলার মূল পরিকল্পনাকারী বলে পুলিশ দাবি করে আসছে। তিনি বাংলাদেশে ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

শনিবার ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের একটি দল এই অভিযান শুরু করে। এসময় চারটি গ্রেনেড বিস্ফোরণ হয়েছে বলেও জানা যায়।

আটক জেএমবির এক সদস্যের দেয়া তথ্যানুযায়ী এই আস্তানার খোঁজ মেলে বলে জানান সন্ত্রাস দমনে গঠিত ডিএমপির এই শাখার প্রধান মনিরুল ইসলাম।

পাঁচতলা ভবনটির আশপাশ সাধারণ লোকদের ভিড়তে দেয়া হচ্ছে না। ভবনের দিকে যাওয়ার সড়কে মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। গত জুলাইয়ে এই ধরনের এক অভিযানে ঢাকার কল‌্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে