,

চারটি জিনিসই যথেষ্ট আপনার সম্পর্ক শেষ করে দিতে !

 

লাইফস্টাইল ডেস্ক :সম্পর্কে যদি সুখী হতে চান, তাহলে প্রেমিককে কিছু কথা ভুলেও বলবেন না। কী দরকার অযথা নিজেদের সম্পর্ক নষ্ট করার? আর এই কথাগুলো ততটা গুরুত্বপূর্ণও না। জানতে চান কোন কথাগুলো? তাহলে জেনে নিন-

সম্পর্ক-relationship-700x336

* ‘আমি আর কষ্ট পেতে চাই না’- ঝগড়া হওয়ার পর যদি প্রেমিক আপনার রাগ ভাঙাতে আসে তখন এই কথাটা না বলাই ভালো। কারণ আপনি কষ্টে আছেন এটা ভেবে তারও খারাপ লাগছে। অথচ আপনি তার কথা তো চিন্তা করলেনই না উল্টো তাকে ফিরে যেতে বলছেন। যা তার জন্য খুবই কষ্টদায়ক।

* ছেলেরা যত বড়ই হোক না কেন মায়ের প্রতি তাদের টান থাকে আলাদা। হয়তো কোন বিষয়ে সে আপনাকে তার মায়ের সঙ্গে তুলনা করল কিংবা মায়ের মতো হতে বলল। আর আপনি ঠিক তার প্রত্যুত্তরে বললেন, ‘তোমার মায়ের মত হতে পারব না।’ এই কথা শুনলে সে ভাববে বিয়ের আগেই আপনি তার মাকে সহ্য করতে পারছেন না। বিয়ের পর তো আরো পারবেন না। এটা ভেবে সে আপনার কাছ থেকে পালাতে চাইবে।

* ‘মেয়েটা কি আমার থেকেও সুন্দর?’ এই প্রশ্ন করলে যেকোনো ছেলেই বিব্রত হতে পারে। তাই অযথা প্রেমিকের কাছে এ ধরনের কথার উত্তর খুঁজতে যাবেন না।
* ‘আমার সাবেক প্রেমিক তোমার থেকে অনেক ভালো ছিল,’ একথা তো ভুলেও নতুন প্রেমিককে বলবেন না। আর যাই হোক, আপনার সাবেক প্রেমিকের কথা তার নিশ্চয়ই ভালো লাগবে না। সম্পর্কে সুখী হতে চাইলে সাবেক প্রেমিকের সঙ্গে তুলনা না করাই বুদ্ধিমানের কাজ।

* ‘তুমি আমাকে ছেড়ে যাবে না তো?’ বারবার যদি প্রেমিককে এই একই কথা বলেন, তাহলে তার কেন ভালো লাগবে বলুন? তার বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। আর সে যদি আপনাকে ছেড়ে যায়ও, আপনাকে কী বলে যাবে?

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে