,

রাজধানীতে এসি বিস্ফোরণে দাদি-নাতি দগ্ধ

 

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারী ২২নং ‍টিপু সুলতার রোডের একটি বাড়িতে এসি বিস্ফোরিত হয়ে এক নারী ও তার নাতি দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

DMC

শনিবার সকাল ৬টার দিকে চতুর্থ তলা ওই ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন পারুল আক্তার (৬৫) ও তার নাতি ফাহিম শিকতার (১৪)। ফাহিম ধানমন্ডির অক্সফোর্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

পারুল আক্তারের ছেলে ফারুক হোসেন জানান, সকালে এসি ছাড়তে গেলে এ দুর্ঘটন‍া ঘটে। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে নেওয়া হয়।

ঢামেক বার্ন ইউনিট সূত্র জানিয়েছে বিস্ফোরণে শিশু ফাহিমের শরীরের ৯৫ শতাংশ ও পারুল আক্তার ৩৭ শতাংশ দগ্ধ হয়েছেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুগ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ