,

‘জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ কঠোর না হয়ে কি তাদের আদর করবে?’

igনিউজ ডেস্ক : জঙ্গিবাদ ইস্যুতে যারা পুলিশের ভূমিকা নিয়ে বির্তক করছেন তাদের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে কঠোর না হয়ে, পুলিশ কি তাদের আদর করবে?’

শুক্রবার বিকালে মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদানকালে এ তিনি একথা বলেন।

আইজিপি বলেন, যারা পুলিশের ভূমিকা নিয়ে বির্তক করছেন তারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করছেন। তারা সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, আমরা চাই না বাংলাদেশ পাকিস্তান-সিরিয়া হোক। মানুষ হত্যা করে খেলাফত কায়েম করা যায় না। যারা মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় মানুষকে হত্যা করছে তারা কিসের মুসলমান। এ সময় তিনি দেশের প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

স্থানীয় এমপি আসলামুল হকের সার্বিক তত্ত্ববধায়নে মিরপুর বিভাগ পুলিশের উপ-কমিশনার মাসুদ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ