বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল রক্ষার আন্দোলনে বিএনপির সমর্থন আছে : ফখরুল

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রামপাল সুন্দরবন রক্ষার আন্দেলনে বিএনপির সমর্থন রয়েছে। তিনি বলেন, বাগেরহাটের রামপালে সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে বামপন্থী সংগঠনগুলোর আন্দোলনে তাঁর দলের সমর্থন আছে। রামপালে বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপি কোনো কর্মসূচি দেবে কি না, তা নির্ভর করছে সরকারের আচরণের ওপর। সরকার কী পদক্ষেপ নেয়, বিএনপি তা পর্যবেক্ষণ করবে।

148012_124

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বিএনপি নতুন ইস্যু তৈরি করতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে কথা বলছে, সরকারি দলের নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, বিএনপি নিজস্ব আদর্শ ও মূল্যবোধ নিয়ে রাজনীতি করে। কে কী বলল, সেটা মুখ্য বিষয় না। তবে আওয়ামী লীগ যত ইস্যু তৈরি করেছে, তাতে বিএনপির নতুন ইস্যু তৈরির প্রয়োজন নেই।

বিএনপির এই নেতা বলেন, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করছে। তাঁদের আন্দোলনের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। সরকার রামপাল নিয়ে কী পদক্ষেপ নেয়, বিএনপি তা পর্যবেক্ষণ করছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ফখরুল জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মোনাজাত করেন। এতে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ