,

লাল পোশাকে নারী কেন বেশি আকর্ষণীয় হয়ে ওঠে

 
লাইফস্টাইল ডেস্ক :এই কথা প্রায় প্রত্যেকেই জানে, লাল পোশাক পুরুষ চোখে নারীদের করে তোলে অনেক অনেক বেশি আকর্ষণীয় ও আবেদনময়ী। কিন্তু কখনও কি ভেবেছেন এর পিছনে কারণটা? এক গবেষণায় দেখা গেছে, এই লাল রঙের পোশাকের সঙ্গে রয়েছে যৌনতার একটি প্রত্যক্ষ সংযোগ। কেবল লাল পোশাক নয়, লাল রঙের কিছু নারীর সঙ্গে থাকলেও তা পুরুষকে সমানভাবে আকর্ষণ করে!

redd_47922

না, এটা কোনও বানানো গল্প নয়৷ নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। হ্যাঁ, লাল পোশাকে নারীরা হয়ে ওঠেন পুরুষের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষিত। তবে, কেবল সেই নারীরাই, যাদেরকে পুরুষেরা সুন্দরী মনে করেন৷ যাদের প্রতি আগে থেকেই একটু আগ্রহ ছিল। অর্থাৎ, লাল রঙ পরলেই কোন নারী আকর্ষণীয় হয়ে ওঠেন পুরুষের চোখে। বরং বলা ভালো, আকর্ষণীয় নারীদের যৌন আবেদন আরও বাড়িয়ে দেয় লাল রঙের পোশাক।
লাল পোশাকে নারী কেন বেশি আকর্ষণীয় হয়ে ওঠে
ইউরোপিয়ান জার্নাল অব সোস্যাল সাইকোলজির গবেষক দলের প্রধান স্টিভেন জি ইউং লিখেছেন, সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, নারী-পুরুষের যৌনমিলনে রঙের একটি বড় ভূমিকা আছে। যেহেতু নারীদের যৌন উত্তেজনার সঙ্গে গাল, ঠোঁট, গলা, বুকসহ অন্যান্য অঙ্গ রক্তাভ হয়ে যাওয়ার মধ্যে একটি সম্পর্ক আছে, তাই লাল রঙটি তাদেরকে আবেদনময়ী করে তোলে বিপরীত লিঙ্গের চোখে। পাশাপাশি পুরুষদেরকে আকর্ষণ করতে চাইলে লাল রঙ হতে পারে অব্যর্থ হাতিয়ার।
অন্যদিকে দেখা গিয়েছে, ভিন্ন যৌন পুরুষেরা নারীদের লাল পোশাককে পছন্দ করছেন না। তবে সব মিলিয়ে অন্য সব রঙের চেয়ে লালটিই নারীদের ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় প্রমাণিত। লাল পোশাক শুধু নয়, লাল ব্যাগ কিংবা ল্যাপটপের মত জিনিস বহন করাও কোন একটা বিচিত্র কারণে পুরুষদেরকে আকর্ষণ করে।

সিটি ইউনিভার্সিটির গবেষণায় এটাই দেখা যায়, সুন্দরীরা লাল পরিধান করলে পুরুষের চোখে তারা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন। তবে পুরুষ দৃষ্টি যাকে অসুন্দর মনে করে, তাদের ক্ষেত্রে লাল পরিধান কোন প্রভাব ফেলে না৷

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক