,

এই কলঙ্কের জন্ম দিয়েছে বিএনপি : কাদের

obaidul-kaderচট্টগ্রাম প্রতিনিধি:২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই কলঙ্ক কার? কে সৃষ্টি করেছে এই কলঙ্ক? ক্ষমতার মঞ্চে বসে রাজনৈতিক প্রতিপক্ষকে বঙ্গবন্ধুর কন্যাকে নির্মূল করে, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য কে এই কলঙ্কের জন্ম দিয়েছে, বিএনপি।’

আজ রোববার বিকেলে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। ২১ আগস্ট গ্রেনেড হামলার এক যুগ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপিকে উদ্দেশ করে সেতুমন্ত্রী আরো বলেন, ‘আপনাদের ইতিহাস, ২১ আগস্টের এই ইতিহাস কলঙ্কের ইতিহাস। বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি কলঙ্কিত একটি অধ্যায় আপনাদেরই সৃষ্টি।’
সেতুমন্ত্রী বলেন, ‘অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে (১০ থেকে ১৩ অক্টোবর) চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তিনদিনের সফরে বাংলাদেশ আসবেন। চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে দেশের প্রথম কর্ণফুলী টানেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও ওয়াসিকা আয়েশা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে