,

খালেদা জিয়ার শোক

Khaleda ziaনিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বাখুণ্ডা, সালথাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার এক বার্তায় সাবেক প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। তিনি ঘূর্ণিঝড়ের আঘাতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকবিহ্বল পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রচণ্ড আঘাতে ঘড়বাড়ি লণ্ডভণ্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফরিদপুরবাসীর প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি।’

‘বাংলাদেশের মানুষ বরাবরই কষ্টসহিষ্ণু। আজকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সাহসী মানুষরা তাদের শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব-উদ্যোমে জীবন-সংগ্রামে জয়ী হবে ইনশা আল্লাহ।’

খালেদা জিয়া আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সাহায্য এবং পুনর্বাসন ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঘূর্ণিঝড়ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এমন প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুর্যোগকবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নব-উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে।’ সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?