,

জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির নির্দেশ রাষ্ট্রপতির

 

নিজস্ব প্রতিবেদক : জনগণের অধিকার ব্যাহতকারী জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি গ্রহণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।জাতীয় মানবাধিকার কমিশনের আট সদস্যের একটি প্রতিনিধিদল রবিবার বিকেলে নবনিযুক্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে বঙ্গভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ নির্দেশ দেন।

pid_47651

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, বৈঠকে রাষ্ট্রপতি আশা প্রকাশ প্রকাশ করেন, সাধারণ জনগণের মানবাধিকার সমুন্নত রাখতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালাবে।

প্রতিনিধিদল কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী-পেশার জনগণের সঙ্গে কমিশন মতবিনিময় কর্মসূচির আয়োজন করবে।

প্রতিনিধিদলটি কমিশনের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও তারা আরও কার্যকরভাবে কর্মকাণ্ড পরিচালনায় দিকনির্দেশনা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?