,

বঙ্গবন্ধুর স্মরণে রওশনের দোয়া মাহফিলে স্পিকার

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ আসম ফিরোজ।

spro_47641

রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন রওশন।

তবে এই দোয়া ও মিলাদ মাহফিলে আসেননি জাপা চেয়ারম্যান ও রওশনের স্বামী হুসেইন মুহম্মদ এরশাদ।

জাপার এমপিদের মধ্যে অংশ নেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম এমপি, মশিউর রহমান রাঙ্গা, আমির হোসেন ভুইয়া, ইয়াহিয়া চৌধুরী, আলতাফ হোসেন, নুর ই হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, মাহজাবিন মোর্শেদসহ জাপার অধিকাংশ সংসদ সদস্য দোয়া মাহফিলে অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রওশন এরশাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো বিশেষ দলের সম্পত্তি নন। তিনি সমগ্র বাঙালি জাতির সম্পদ। তিনি আমাদের জাতির জনক। তাকে সম্মান দেখানো সবার দায়িত্ব।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বিরোধী দলের পক্ষ থেকে জাতির জনকের আত্মার শান্তি কামনায় আজ যে দোয়া ও মিলাদ মাহফিল করা হলো তা বাংলাদেশের ইতিহাসে বিরল।

তিনি বলেন, আজকের এই দিনটি জাতীয় সংসদের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকব। কারণ কোনো দিন জাতির জনককে স্মরণ করে জাতীয় সংসদে সরকার বা বিরোধী দল কারো উদ্যোগেই মিলাদ ও দোয়া মাহফিল হয়নি। আমরা জাতীয় পার্টির সংসদীয় দলকে ধন্যবাদ জানাই এ ধরণের মহৎ উদ্যোগের জন্য।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?