,

ভারতে বসে গুলশান হামলার পরিকল্পনা করেন তামিম!

tamim_2নিউজ ডেস্ক : গুলশানের জঙ্গি হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের আগে জঙ্গি হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী ওরফে সুলেইমান ভারত সফর করেছিল।

ভারতের নিরাপত্তা কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন আটক সন্দেহভাজন আইএস সদস্য মোহাম্মদ মশিউদ্দিন ওরফে আবু মুসা।

তামিমকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার ঘটনায়ও অভিযুক্ত করা হয়।

জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক মুসা জানিয়েছেন, চলতি বছরের ২৩ এপ্রিল রেজাউল করিম হত্যাকাণ্ড এবং ১ জুলাই গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী।

অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে তামিম চৌধুরীর জড়িত থাকার দাবি এবারই প্রথম সামনে এলো।

মুসার ভাষ্য, অধ্যাপক হত্যাকাণ্ডের পর তামিম চৌধুরী এবং জেএমবি ও আইএস’র সঙ্গে যুক্ত অপর এক ব্যক্তি তার সঙ্গে দেখা করেন। এ সময় মুসাকে কলকাতায় আসা বিদেশীদের ওপর হামলা চালাতে পরামর্শ দেন তামিম। এরপর তারা কলকাতায় ফিরে গিয়ে একটি হোটেলে অবস্থান নেন।

মুসার এই বক্তব্যে তামিমের ভারতে গা-ঢাকা দিয়ে থাকার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। জঙ্গি হামলার পরিকল্পনাও সেখানেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আবু মুসার বক্তব্যের পর ভারতীয় কর্মকর্তাদের ধারণা, আইএস এবং জেএমবি আঞ্চলিক জঙ্গিবাদের প্রসারে ভারতকে লুকিয়ে থাকার নিরাপদ স্থান বলে মনে করছে জঙ্গিরা।

প্রতিবেদনে বলা হয়, এর আগে বাংলাদেশ পুলিশের মহাপরিচালক একেএম শহীদুল হক জানিয়েছিলেন, ‘গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী গ্রেফতার এড়াতে ভারতে আত্মগোপন করে থাকতে পারেন, এ সম্পর্কে ইতিমধ্যে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে আমরা সতর্ক করেছি।’

বাংলাদেশ কর্তৃপক্ষ তামিম চৌধুরীর বিষয়ে ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং সিবিআই-কে সতর্ক করেছে।

এদিকে তামিমকে ধরতে কলকাতায় তার সঙ্গে থাকা তৃতীয় ব্যক্তিটিকে খুঁজছে ভারতীয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আইএস তামিম চৌধুরীকেই বাংলাদেশে আইএস-এর প্রধান বলে দাবি করেছে। আনুমানিক ৩৫ বছর বয়সী এই ব্যক্তি বাংলাদেশে আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হানিফ বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরে আইএসের কথিত প্রপাগান্ডা ম্যাগাজিন দাবিক-এ তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল।

মুসার বরাত দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, জেএমবি নেতা তামিম চৌধুরী ভারতে ভিন্ন নামে (সুলেইমান) পরিচিত। আর সে ব্যক্তিগতভাবে রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে