,

ফরিদপুরে ঘূর্ণিঝড়ে ৫ জন নিহত

faridpurনিউজ ডেস্ক : ফরিদপুর সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন প্রায় শতাধিক। ঘূর্ণিঝড়ে কয়েকটি গ্রামের বসত ঘর, গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরতলির গেরদা ইউনিয়নের এ ঘূণিঝড় হয়।

ঘূর্ণিঝড়ে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বিরেন শিকদার, আকাশ, চান মিয়া ও হযরত আলী । তবে একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঘূণিঝড়ে গেরদা ইউনিয়নের বাখুন্দা গ্রামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। নিহতরাও ওই গ্রামের।

এছাড়া ঘূর্ণিঝড়ে শরিফ স্পিনিং মিল ও জুবাইদা করিম স্পিনিং মিলের শেড ভেঙে বেশ কিছু শ্রমিক আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে কমপক্ষে ওই মিলের ৩ জন শ্রমিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?