,

`বসুন্ধরা সিটিতেই কেন বার বার আগুন`

photo-1462981124নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলেই কেন বারবার আগুন লাগে। এ নিয়ে তিন তিন বার আগুন লাগলো বসুন্ধরা সিটিতে। আমি এ বিষয়ে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছে জানতে চাই, বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ।

রোববার দুপুর ১টার কিছু সময় পর ঘটনাস্থলে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, আমাদের রিপোর্ট অনুযায়ী এখনো কোনো মানুষ মারা যায়নি। ছয়তলায় ৬/৭ জন ছিলেন তারা উপরে উঠে গেছেন।

ফায়ার সার্ভিসের বরাদ দিয়ে তিনি জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বার বার কেন এই মলে আগুন লাগে তা জানতে চাওয়া হবে তাদের কাছে।

এর আগে, রোববার বেলা ১১টা ২৩ মিনিটে বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগে। জনপ্রিয় এই শপিং মলের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?