,

রিমান্ড শেষে কারাগারে: তাহমিদের বিরুদ্ধে অভিযোগ আনেনি পুলিশ

Tahmid+Hasib+Khanনিউজ ডেস্ক: গুলশান হত্যাকাণ্ডের পর ‘জিম্মি দশা’ থেকে মুক্ত সন্দেহভাজন তাহমিদ হাসিব খানকে ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর কোনো অভিযোগ আনেনি পুলিশ।

ঢাকার এক ব্যবসায়ীর ছেলে তাহিমদকে শনিবার আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ।

তাহমিদের সঙ্গে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমকে এরইমধ্যে গুলশান হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পরের সকালে সেখান থেকে উদ্ধার ১৩ জনের মধ্যে ছিলেন তাহমিদ ও হাসনাত।

এ ঘটনায় উদ্ধারদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সবাইকে ছেড়ে দেওয়ার কথা বললেও সে সময় তাহমিদ ও হাসনাত বাসায় ফেরেননি বলে তাদের পরিবারের অভিযোগ।

এরপর গত ৩ অগাস্ট এই দুজনকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

পরে আদালতের অনুমতিতে জিজ্ঞাসাবাদে হাসনাত করিমের বিরুদ্ধে গুলশান হামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রথম আসামি হিসেবে গ্রেপ্তার হাসনাত রিমান্ডে রয়েছেন।

তবে তাহমিদকে এদিন আদালতে হাজির করে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। নতুন করে রিমান্ড আবেদন ছিল না বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর।

“রিমান্ড ফেরত প্রতিবেদনে বলা হয়েছে, তাহমিদ হলি আর্টিজানে হামলায় যুক্ত কি না তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তাকে কারাগারে পাঠানো হোক,”।

তাহমিদের বিষয়ে জানতে চাইলে গুলশান হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, “তাহমিদের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। এরমধ্যে ১৪ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”

জিজ্ঞাসাবাদে হামলায় তার সম্পৃক্ততার বিষয়ে কিছু পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “তদন্তের স্বার্থে কিছু বলা ঠিক হবে না।” আ/সং

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?