বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. কামালের নেতৃত্বে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ কমিটি

oikkoনিউজ ডেস্ক : বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নামে একটি নতুন কমিটি করা হয়েছে।

দেশে স্বচ্ছ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের ভিত্তি মজবুত করা এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে এই কমিটি করা হয়।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র ঘোষণা দেয়া হয়।

এই কমিটির আহ্বায়ক ড. কামাল হোসেন। সদস্য সচিব করা হয়েছে আ ব ম মোস্তফা আমীনকে। অন্য সদস্যরা হলেন- অধ্যাপক অজয় রায়, প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ, জিএম কাদের, মেজর (অব.) আবদুল মান্নান, এসএম আকরাম, সুলতান মো. মনসুর আহমদ, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার।

সংবাদ সম্মেলনে কমিটির নাম ঘোষণা করেন শেখ মো. শহীদুল্লাহ। লিখিত বক্তব্য পাঠ করেন আ ব ম মুস্তাফা আমিন।

সংবাদ সম্মেলনে ১৪ দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- স্বচ্ছ নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত করা, সামাজিক বৈষম্য দূর করা, সার্বভৌমত্ব নিশ্চিত করে নিরাপত্তা জোরদার এবং সর্বোপরি জনগণই যে সকল ক্ষমতার উৎস-সেটা নিশ্চিত করা প্রভৃতি।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশে বিরাজমান ভোটাধিকার, গণতন্ত্র, আইন-শৃংখলা বিশেষ করেন জঙ্গিবাদের উত্থান, ব্লগার, ধর্মগুরু, সংখ্যালঘু, বিদেশী হত্যা, গুম, সামাজিক-রাজনৈতিক, বৈষম্য, দুর্নীতি ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে দেশের জনগণ পুরোপুরি অবহিত এবং সকলেই এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান চায়। মৌলিক সমস্যা ও পরিস্থিতির বিষয়ে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ঐকমত্য থাকার কথা।

এতে আরও বলা হয়, বিরাজমান অনভিপ্রেত অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে দরকার দেশপ্রেমিক জনগণের মধ্যে বিদ্যমান ঐক্যকে সাংগঠনিক শক্তিতে রূপান্তরিত করা।

সংবিধানের ৭ অনুচ্ছেদে থাকা প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণের মধ্যে জাতীয় মৌলিক বিষয়ে আলাপ-আলোচনা, তর্ক-বির্তক, বিচার-বিশ্লেষণ তথা সংলাপ অনুষ্ঠিত হওয়া ও পরিস্থিতি উত্তরণে করণীয় নির্ধারণ করা।

এ লক্ষ্যে আগামী নভেম্বর মাসে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি নাগরিক সংলাপের পরিকল্পনা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, যে কেউ তাদের সংলাপে অংশ নিতে পারবেন ও মতামত প্রকাশ করতে পারবেন।

ড. কামাল হোসেন বলেন, এটি হবে একটি অরাজনৈতিক জোট। এ বছর নভেম্বরে ঢাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি নাগরিক সংলাপের পরিকল্পনা করা হয়েছে।

দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতায় এই সংলাপে যোগ দেয়ার জন্য দেশের সচেতন সর্বস্তরের নাগরিকদের আহ্বান জানান তিনি।

সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন জানান, সদস্য সংযোজনের মাধ্যমে কমিটির কলেবর বৃদ্ধি করা হবে। সাংগঠনিক বিভিন্ন সাব-কমিটি গঠনসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ কমিটি করা হবে।

তিনি বলেন, এতে বৃহত্তর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে রাজনৈতিক দল, শ্রেণি-পেশা, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, মেজর (অব.) আবদুল মান্নান, জিএম কাদের, এসএম আকরাম, সুলতান মুহম্মদ মনসুর আহমেদ, সেলিনা আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত