,

‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি মুক্তিযোদ্ধাদের মধ্যে বণ্টন হবে’

moktijodda_mojammelনিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই সম্পত্তি মুক্তিযোদ্ধাদের মধ্যে বণ্টন করে দেয়া হবে।

শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি একথা বলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ড ‘রণাঙ্গন ‘৭১ স্মারক গ্রন্থের’ মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং এ মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করে।

মোজাম্মেল হক বলেন, যে রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সে জামায়াতে ইসলামীকে অবশ্যই নিষিদ্ধ করা হবে।

তিনি জানান, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি যুদ্ধাপরাধীদের অপকর্মের কাহিনীও লিপিবদ্ধ করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সকল মুক্তিযোদ্ধার কবর একই নকশায় বাঁধানো হবে, যাতে ভবিষ্যৎ বংশধররা তাদেরকে আলাদাভাবে স্মরণ করতে পারে।

জেলার মতো প্রত্যেক মহানগরীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

মোজাম্মেল হক জানান, আগামী বছর থেকে দেশে মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। মুক্তিযোদ্ধারা ঈদ, পূজা, পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে উৎসব ভাতা পাবেন।

এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারা জড়িত ছিল, তাদের চিহ্নিত করতে ট্রুথ কমিশন গঠন করা হবে।

মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা আইএসএম নুরুন্নবী খান বীর বিক্রম, আবদুর রউফ বীর বিক্রম, নিরঞ্জন ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক।

এছাড়াও মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী বীর প্রতীক, আতাউর রহমান খান, অ্যাডভোকেট বজলুল মজিদ খসরু, শোয়েব চৌধুরী, ছাদ উদ্দিন ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি সালাউদ্দিন পারভেজ এতে বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?