,

জঙ্গিবাদের জন্মদাতা আওয়ামী লীগ : আলাল

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ আওয়ামী লীগের হাতেই সৃষ্টি। তারা এদের লালন পালন করেন আর বিএনপি তাদের ধরে সাজা কার্যকর করে।’আজ শনিবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

146526_16

আলাল বলেন, ‘বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারকারী রাজনৈতিক দল। বাকশালের রাজনীতি থেকে আওয়ামী লীগকে পুনজন্ম দিয়েছে বিএনপি। কাজেই জিয়াউর রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মান দেখানো উচিত।’কালো কোট ছেড়ে সত্য ও পরিছন্ন ইতিহাসের দিকে নজর দিতে আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও হজ প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের ভাষ্য মতে, ১৫টি হজ ফ্লাইট ইতোমধ্যে বাতিল হয়ে যাওয়ায় সাত হাজার হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।’

হুট করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনগণ মানবে না, বিএনপিও মেনে নেবে না বলেও উল্লেখ করেন আলাল।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের বদলে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে বেশি সময় ক্ষমতায় থাকার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে