,

‘সরকারের পতনের বেশি দিন নেই’

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের পতনের আর বেশি দিন নেই। জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বিশ্বাস করেন বলেই আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া সংসদীয় কমিটির বৈঠকে বলেছেন, জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি। এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে। এভাবেই এই সরকার নিজেরাই নিজেদের পতন ঘটাবে।

mosarrof20151028091139

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় এ আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।

দেশে গণতন্ত্র নেই বলেই জঙ্গিবাদের উত্থান হচ্ছে মন্তব্য করে ড. মোশাররফ হোসেন বলেন, সরকার জঙ্গিবাদ দমন না করে রাজনৈতিক ‘ব্লেম গেম’ করছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণ-আন্দোলনের রূপ দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সারা বাংলাদেশে আজকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমাদের অবশ্যই পর্যায়ক্রমে একটি গণ-আন্দোলন দেশে সৃষ্টি করতে হবে। যে গণ-আন্দোলনের মাধ্যমে এই অলিখিত বাকশাল সরকারের পতন হবে। আর এই পতনের মাধ্যমে এ দেশে একটি গণতান্ত্রিক দেশপ্রেমিক এবং সবার জন্য গ্রহণযোগ্য একটি সরকার এ দেশে প্রতিষ্ঠা করতে হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?