,

২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্পে ধর্মঘট

 
নিজস্ব প্রতিবেদক : ইজারা মাশুল বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ আগস্ট রোববার দেশব্যাপী পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ওই দিন সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ধর্মঘট পালিত হবে।

Sylhet

শনিবার রাজধানীর এক হোটেলে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন দেশের সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে। ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণনও বন্ধ থাকবে। এরপরও দাবি মানা না হলে টানা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশন বৃদ্ধিসহ নানা দাবি ছয় বছরেও বাস্তবায়ন হয়নি। সম্প্রতি ১২ দফা দাবির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে তিনবার চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?