,

‘খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়নি’

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শোক দিবসে জন্মদিন পালন থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়া বিরত থাকেননি। তিনি জন্মদিন পালন করেননি বন্যার কারণে। প্রকৃতপক্ষে এখনো তার ‘শুভ বুদ্ধির উদয় হয়নি।

ওবায়দুল-কাদের

শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত শোক দিবস উপলক্ষে এক স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার শুভ বুদ্ধির উদয় প্রকৃত পক্ষে হয়নি। দেশের মানুষ আশা করেছিল, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে জন্ম দিন পালন থেকে বিরত থাকবেন। কিন্তু তিনি তা করেননি। তার দলের নেতারা সংবাদ সম্নেলনে বলেছে দেশের উত্তরাঞ্চলে বন্যার কারণে খালেদা জিয়া জন্মদিন পালন করেননি।’

‘বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে নিজের প্রচারণাকারী নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধুকে আপনাদের প্রতিষ্ঠিত করতে হবে না।’ একই সাথে দলের এমপি মন্ত্রীদেরও এই কাজ থেকে বিরত থাকার আহবান জানান ওবায়দুল কাদের।

নিষিদ্ধ টঙ্গিপাড়া আজ সকল বাঙালি জাতির তীর্থস্থান উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর তার ৩২ নম্বরের নিষিদ্ধ বাড়ি আজ রাজনীতির স্বারক চিহ্ন। নিষিদ্ধ টুঙ্গিপাড়া আজ বাঙালি জাতির তীর্থস্থান।’

সংগঠনের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?