,

জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলিনি: সুবিদ আলী

subid_aliনিউজ ডেস্ক : জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলেননি বলে দাবি করেছেন সুবিদ আলী ভূঁইয়া। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সুবিদ আলী ভূইয়া বলেন, ‘আমি যদি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলে থাকি, তা যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি রাজনীতি থেকে পদত্যাগ করব, ইনশাল্লাহ।’

গণমাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করেছে বলেও দাবি করেন সুবিদ আলী।

সংসদীয় কমিটির সদস্যরাই এই কথা গণমাধ্যমকে জানিয়েছেন বলে সাংবাদিকরা তুলে ধরলে সুবিদ আলী বলেন, ‘কে কী বলেছে, আমি কিছু জানি না।’

প্রসঙ্গত, বুধবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে তোপের মুখে পড়েন সরকারি দলের সুবিদ আলী ভূঁইয়া। এ সময় তাকে আওয়ামী লীগের আদর্শের পরিপন্থী বলে তীব্র ভর্ৎসনা করেন দলের অন্য সদস্যরা। তারা বলেন, সুবিদ আলী ভূঁইয়ার মতো সুবিধা নিতে জামায়াত-শিবিরসহ ভিন্ন মতাদর্শের অনেকেই বর্তমানে আওয়ামী লীগে ঢুকে পড়েছেন।

বৈঠকে উপস্থিত থাকা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠান কমিটির সদস্য সুবিদ আলী বর্তমান সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। একাত্তরের রণাঙ্গনে জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেয়া পরবর্তীতে তিনি সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন।

সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে কুমিল্লা-১ (দাউদকান্দি) থেকে এনিয়ে দ্বিতীয়বার সংসদে প্রতিনিধিত্ব করছেন। নবম সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে