,

বাংলাদেশের সড়কপথ ব্যবহার করতে পারবে ত্রিপুরা

 

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় জ্বালানি তেলবাহী ট্রাক-লরি বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ত্রিপুরায় সাময়িকভাবে যাতায়াত করার জন্য অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ গণসংযোগ বিভাগের সহকারী সচিব মরিয়ম বেগম স্বর্ণা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

bbdddb_47207

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারি বর্ষণ এবং পাহাড়ি ভূমিধসের কারণে আসাম হতে ত্রিপুরাগামী সড়কপথ ক্ষতিগ্রস্ত হবার ফলে ত্রিপুরার সঙ্গে ভারতের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে ত্রিপুরা রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জ্বালানি তেলের তীব্র সংকট পরিলক্ষিত হচ্ছে এবং সাধারণ ত্রিপুরাবাসী ব্যাপক দুর্ভোগে পড়েছে। জ্বালানির অভাবে ত্রিপুরার পরিবহন ক্ষেত্রেও দুরবস্থা বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই অবস্থা নিরসনে ও মানবিক কারণে আসাম হতে বাংলাদেশের আংশিক সড়কপথ ব্যবহার করে ত্রিপুরায় জ্বালানি তেল ও এলপিজি পরিবহনের জন্য ভারত বাংলাদেশের সহযোগিতা চেয়েছে।

প্রস্তাবানুযায়ী ভারতীয় জ্বালানিবাহী ট্রাক বাংলাদেশে তামাবিল সীমান্ত চেকপোস্ট দিয়ে প্রবেশ করে সিলেট ও মৌলভীবাজারের প্রায় ১৪০ কি.মি. পথ অতিক্রম করে মৌলভীবাজার জেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে বের হয়ে ত্রিপুরায় প্রবেশ করবে। ত্রিপুরায় জ্বালানি তেল সরবরাহের পর খালি যানবাহনসমূহ বাংলাদেশের চাতলাপুর চেকপোস্ট দিয়ে পুনঃপ্রবেশ করে একই পথ ব্যবহার করে ভারতে ফিরে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ত্রিপুরার জনগণের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধন এবং সর্বোপরি মানবিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতীয় জ্বালানি তেলবাহী ট্রাক-লরি ত্রিপুরায় সাময়িকভাবে যাতায়াত করার জন্য বাংলাদেশ সরকার অনুমোদন প্রদান করেছে। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক বৃহস্পতিবার (১৮ আগস্ট ২০১৬) স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সুবিধা বিদ্যমান থাকবে।

উল্লিখিত সড়কের ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ব্যয় বাবদ নির্ধারিত ফি প্রদানে ভারত সম্মত হয়েছে। বাংলাদেশের পক্ষে সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ভারতের পক্ষে ইন্ডিয়ানওয়েল কর্পোরেশন লিমিটেডের (আইওসিএল) নির্বাহী পরিচালক এ চুক্তিটি স্বাক্ষর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও আইওসিএল’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে