বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে বিপুল পরিমাণ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ

sahjalalনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার বিমানবন্দরের এয়ার ফ্রেইটের এক নম্বর গেটের বাইরে থেকে পৃথক অভিযানে এসব যন্ত্রপাতি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, হংকং, চীন থেকে গত ৩০ জুলাই এইচএক্স-৯০৬১ ফ্লাইটে একটি চালানে ৮৫১-২৫৬৯১৫৬২ মাস্টার এয়ারওয়ে বিল ও ২৪০ কার্টনের একটি শিপমেন্টের সঙ্গে ৬৩৫০৫৫ বিল অব এন্ট্রির মাধ্যমে ১৫ সেট ভিওআইপি যন্ত্রপাতি আসে। ১৫ সেট ভিওআইপি যন্ত্রপাতিকে এডাপ্টরের মিথ্যা ঘোষণা দিয়ে ৮ লাখ টাকা শুল্ক পরিশোধ করে বুধবার এয়ার ফ্রেইটের ১ নম্বর গেট দিয়ে এসব খালাস করা হয়।

পণ্যের মধ্যে রয়েছে, 4 PON ports GEPON (Gigabite Ethernet Passive Optical Network) ও OLT (Optical Line Terminal)।

মতিঝিলের লেটি বিজনেসওয়ে নামে একটি প্রতিষ্ঠান এসব আমদানি করে। প্রতিষ্ঠানটি রুপসিয়া ট্রেড ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ’র মাধ্যমে মিথ্যা ঘোষণায় খালাস করে (এআইএন নম্বর-১০১০৯১৩২৮)।

আমদানি নিয়ন্ত্রিত এসব যন্ত্রপাতি আমদানি করতে বিটিআরটিসির অনুমতি নিতে হয়, যা প্রতিষ্ঠানটি নেয়নি। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গেটের বাইরে থেকে এগুলো জব্দ করা হয়।

তিনি জানান, আইটি বিশেষজ্ঞদের মতে GEPON ও OLT এমন রাউটার যা সরাসরি ভিওআইপির কাজে ব্যবহার করা হয়। এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেমের অপব্যবহার করে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকিসহ সাইবার ক্রাইম করা সম্ভব।

ড. মইনুল খান জানান, অপর একটি চালান গত ৯ আগস্ট হংকং, চীন থেকে ইওয়াই ৯৬০ ফ্লাইটে আসে। যার এয়ারওয়ে বিল ৬০৭-৬৯৪৩৬৪৩০।

এ চালানে রাউটারসহ কতগুলো বিটিআরসির অনুমোদনহীন যন্ত্রপাতি রয়েছে। মিরপুরের দ্য কম্পিউটার টুডে নামে একটি প্রতিষ্ঠান এসব আমদানি করে।

প্রতিষ্ঠানটি কাম ট্রেডার্স সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে মিথ্যা ঘোষণায় খালাস করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করা হয়। দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ