,

পরকীয়া দেখে ফেলায় প্রাণ গেল ইমামের

zzনিউজ ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ার চর এলাকায় এক নারীর পরকীয়ার ঘটনা জেনে ফেলায় কোনাপাড়া পাঞ্জেগানা মসজিদের ইমাম মিজানুর রহমান খোকনকে খুন করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই এলাকার প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী ময়না বেগমকে (২৬) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ময়না বেগমকে এ বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার রাতে নিহতের ভাই নূরুল হক বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, রবিবার রাতে ঘটনার সময় গৃহবধূ ময়না বেগমকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন পার্শ্ববর্তী মক্তবের ইমাম মিজানুর রহমান খোকন। এতে ময়না বেগম ক্ষিপ্ত হয়ে রড দিয়ে ওই ইমামকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে ময়না বেগম তার ভাই মনির হোসেনকে খবর দেন। মনির এসে রাতেই মরদেহ গুম করতে বস্তায় ভরে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় এলাকার এক লোক দেখে ফেলেন। পরে ওই লোক চিৎকার শুরু করলে মরদেহ ফেলে রেখেই পালিয়ে যায় মনির। খবর পেয়ে গভীর রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরে সোমবার রাতে ময়না বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে সে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, ময়না আমাদের কাছে ইমাম মিজানুর রহমান খোকনকে হত্যার কথা স্বীকার করেছে। তবে হত্যার সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তার তদন্ত চলছে।

ময়না বেগমকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে