,

কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার তিনগুণ: স্বরাষ্ট্রমন্ত্রী

kamal jsদেশের অধিকাংশ কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার তিনগুণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।রোববার জাতীয় সংসদে মুহাম্মদ মিজানুর রহমানের (খুলনা-২) এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কারাগারে অব্যবস্থাপনা দূর ও সেবার মান বৃদ্ধি করতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছে। বন্দি আবাসন সংকট নিরসনে উন্নয়ন প্রকল্পের আওতায় কারাগার পুনঃনির্মাণ করা হচ্ছে। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ (মহিলা কারাগার), ফেনী, মাদারীপুর, পিরোজপুর, কিশোরগঞ্জ, সিলেট ও খুলনায় কারাগার নির্মাণ কাজ চলছে।’

ময়মনসিংহ কারাগার পুনঃনির্মাণ কাজ সহসাই শুরু হবে। এছাড়া কুমিল্লা, যশোর, রংপুর, ফরিদপুর, পাবনা কারাগারও পুনঃনির্মাণে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়নে জনবল বৃদ্ধির পাশাপাশি লজিস্টিকস সাপোর্টসহ অন্যান্য পুলিশী সুযোগ-সুবিধা বৃদ্ধি করে পুলিশ বাহিনীকে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলাকায় মসজিদ ও মাদ্রাসাসমূহে বিশেষ দিনে ইমাম এবং শিক্ষকদের মাধ্যমে জনসাধারণ ও শিক্ষার্থীদের মাঝে জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত মাদক উদ্ধার বা মূলতবী ওয়ারেন্ট তামিল বা তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার বা অবৈধ অস্ত্র উদ্ধার এর জন্য বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানের উপস্থিত বক্তা বা নেতৃবৃন্দগণ কর্তৃক সন্ত্রাস বিরোধী কর্মকান্ড সম্পর্কে বক্তব্য প্রদানের জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

তিনি বলেন, এছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ/প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে অপরাধীদের সনাক্ত করা এবং গ্রেফতারের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

মাহমুদ উস সামাদ চৌধুরীর (সিলেট-৩) এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশের ৪৪২৭ কি.মি. সীমান্তের মধ্যে ৪১৫৬ কি.মি. ভারতের সঙ্গে এবং ২৭১ কি.মি. মিয়ারমারের সঙ্গে। তবে ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকা চিহ্ণিতকরণ নিয়ে কোনো বিরোধ নেই।’

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের নাগরিক হয়ে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন কোনো দেশের সঙ্গে সম্পর্ক রেখে দল বা সরকার উৎখাতের ষড়যন্ত্র করলে রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হবে।

দেশের প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহিতার বিচার চলতে পারে। তবে আপাতত: বিশেষ কোনো আইন করার প্রয়োজন নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা