,

ইরাকে গোয়েন্দা প্রধানসহ গুরুত্বপূর্ণ বহু কর্মকর্তা বরখাস্ত

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশের গোয়েন্দা প্রধানসহ রাষ্ট্রীয় গণমাধ্যম বিভাগের প্রধান এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকের প্রধানকে বরখাস্ত করেছেন।

4bhk80ff1265961lve_620C350
ইরাকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ছয়টি ব্যাংকের মধ্যে ইরাকের কমার্শিয়াল ব্যাংকও রয়েছে। ব্যাংক কর্মকর্তাদের সরিয়ে দেয়ার বিষয়ে হায়দার আল-এবাদির কার্যালয় থেকে বলা হয়েছে, ‌’নতুন কর্মকর্তারা ব্যাংকিং খাতকে পুনরুজ্জীবিত করা এবং জাতীয় পরিকল্পনার আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প, গৃহায়ণ এবং বাণিজ্যিক প্রকল্পকে ঋণ দেয়ার কাজে গতি আনবেন।’
যেসব কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সময় নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি, ইরাকে দুর্নীতি ও রাজনৈতিক অস্বচ্ছতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। দেশটির শিয়া আলেমরা কাঙ্ক্ষিত পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা