,

টোকিওতে কোরিয়ান এয়ারের বিমানে আগুন

 
আন্তর্জাতিক ডেস্ক :জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে কোরিয়ান এয়ারলাইন্সের একটি বিমানের বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।শুক্রবার বিবিসি প্রতিবেদনে এই সংবাদ জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

2016_05_27_14_36_52_OcpXNfCodpFTo9nflQBriWZMt1j46C_original

 

টোকিওর স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট তিনশোর বেশি আরোহী ছিল। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ৩০২ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন। ফ্লাইট ২৭০৮ শুক্রবার সকালে সিউলের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে। আগুন লাগার পরপরই বিমান থেকে আরোহীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার পরে বিমানের ওই ইঞ্জিনে ফোম স্প্রে করে আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা। ব্যস্ততম বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা