,

৪৮ বছর পর ভাইয়ের সঙ্গে দেখা

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ৪৮ বছর পর বিদেশের মাটিতে পুনর্মিলন হল তিন সহোদরের। আবুধাবিতে মিলল ভারত-পাকিস্তান। ১৯৫১ সালে ভারতের কেরল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ১১ বছরের হামজা সরকার। বর্তমানে তিনি পাকিস্তানের বাসিন্দা। বয়স ৭৬। তার ভাই টিপি মাম্মিকুট্টি (৭০) এবং বোন আয়াথু (৮৫) থাকেন কেরলে।

2016_05_26_19_30_47_0TaPIuWAi5aNZQe9iJ7eIJVn9DP4x6_original

 

দীর্ঘ ৫০ বছর পর আবু ধাবিতে পুনর্মিলন হল তাদের। ভাই-বোনের সঙ্গে দেখা করতে করাচি থেকে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গিয়েছিলেন হামজা। অন্যদিকে কেরল থেকে আবুধাবি ছুটে যান মাম্মিকুট্টি এবং আয়াথু।মাম্মিকুট্টি বলেন, ‘বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসত হামজা। একদিন মা ওকে গবাদি পশু চড়াতে পাঠান। এরপর আর ঘরে ফেরেনি সে।’ কেরল থেকে ট্রেন ধরে সোজা কলকাতায় চলে আসেন হামজা। কলকাতা থেকে চলে আসেন বাংলাদেশে। সে সময় বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। বাংলাদেশ থেকে চলে যান করাচি শহরে। ১৮ বছর পর ১৯৬৮ সালে শেষবারের জন্য বাড়ি ফিরেছিলেন হামজা।

 

 

তিনি বলেন, ‘আমি জীবনের ঝুঁকি নিয়েছি। রাজস্থান সীমান্তের কাছে রাত কাটিয়েছি। তিন সপ্তাহ পায়ে হাঁটার পর হায়দারাবাদ যাওয়ার বাস ধরি। সেখান থেকে মাকে একটি চিঠি লিখি। মা বাড়ি আসার জন্য টাকা পাঠিয়ে দেন। তারপর ট্রেনের টিকিট কেটে চলে আসি কেরলে।’হামজার পরিবার ভেবেছিল, ছেলে হয়তো চিরদিনের জন্য বাড়ি ফিরে এসেছে। ছেলের জন্য বাড়িতে একটি মুদিখানার দোকানও তৈরি করে দেয়া হয়। কিন্তু বিধি বাম। নয় মাস পরই আবার নিখোঁজ হয়ে যান হামজা সরকার। দোকানের জন্য মালপত্র আনার নাম করে ফের পালান তিনি।

 

 

আয়াথু বলেন, ‘সেই শেষবার ভাইকে দেখেছিলাম। আমার এখনো মনে আছে, মা কীভাবে বালিশের নীচে ভাইয়ের ছবি লুকিয়ে রাখত। কীভাবে সারা রাত কেঁদে কাটাত মা।’ এই ঘটনার ৪৮ বছর পর হামজার খোঁজ পায় তার পরিবার। জানতে পারে, তিনি করাচিতে আছেন।হামজার মেয়ে আশিয়াও পাকিস্তানেরই বাসিন্দা। মাম্মিকুট্টির নাতি নাদিরশা (২৩) থাকেন আবুধাবিতে। তিনিই হামজাকে ফেসবুকে খুঁজে পান। এতদিন পর ভাই-বোনের দেখা পেয়ে হামজা বলেন, ‘আমি কোনও দিন ভাবতে পারিনি ওদের সঙ্গে ফের দেখা হবে। এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম। আমি আর ওদের ছাড়তে চাই না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে