,

যে কারণে হারিয়ে যায় বন্ধুত্ব

 

লাইফস্টাইল ডেস্ক :সব সম্পর্কের মধ্যে বন্ধুত্বই সেরা সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্কই জীবনকে অনেক সহজসরল করে দেয়। তবে একসময়ের বহুল প্রচলিত ‘হাত বাড়ালেই বন্ধু’ কথাটা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে। নাগরিক জীবনের ব্যস্ততা ছাপিয়ে যে ক’টি সম্পর্ক বেঁচে ছিল আপনার জীবনে, তা-ও কেমন যেন ফিকে হয়ে আসছে। কিন্তু কেন এমন হয়? জেনে নিন এর কিছু কারণ।

ramanik_32004

> বন্ধুদের মধ্যে কোনও এক জন অপরের থেকে বেশি সফল হলেও বিপদ। ইনসিকিওরিটির ফলে ভেঙে যেতে পারে সম্পর্ক।

> বন্ধুত্ব যতই গাঢ় হোক না কেন, জীবনের বিভিন্ন সময়ে সবারই গুরুত্ব বদলে যেতে থাকে। সম্পর্কের ভিড় ছাপিয়ে হয়তো বড় হয়ে ওঠে অফিসের কাজ। ফলে তার প্রভাব পড়ে বন্ধুত্বেও।

> যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতেই প্রচেষ্টার প্রয়োজন। বন্ধুত্বের ক্ষেত্রেও এ কথাটা খাটে। সামনাসামনি না হলেও দিনের পর দিন বন্ধুর সঙ্গে যোগাযোগ না করলে নষ্ট হতে পারে সম্পর্ক।

> দু’জন বন্ধুর মধ্যে এক জন অপর কারও প্রেমে পড়লেও নষ্ট হতে পারে বন্ধুত্ব।

> অনেক সময় আপনার কোনও সিদ্ধান্তে বড় বাধা হয়ে দাঁড়ায় বন্ধু। দুঃসময়ের নিজের পাশ থেকে বন্ধুরা সরে গেলে তার প্রভাব পড়ে সম্পর্কে।

> ইগোর কারণেও সম্পর্ক ভেঙে যেতে পারে। দু’জনের মধ্যে কেউই সম্পর্ক বাঁচাতে আগ্রহী না হলে তা কিছুতেই টেকে না।

> পজেসিভনেসের ফলে অনেক সময় হারিয়ে যায় বন্ধুত্ব। সম্পর্কের মধ্যে এতে শুধু তিক্তটাই তৈরি হয়।

> জীবন সবসময়ই পরিবর্তনশীল। বন্ধুত্বের সম্পর্কেও তাই বদল ঘটে। যে জন্য এক সময় কাউকে বন্ধু বলে মনে হয়েছিল, তা-ই কখনও সখনও বিরক্তিকর হয়ে ওঠে।

> তুচ্ছ কারণে হয়তো আপনার সঙ্গে বন্ধুর মনোমালিন্য হয়েছিল। দু’জনের কেউই তা নিয়ে মন খুলে কথা বলেননি। এতেও কিন্তু ভেঙে যায় বন্ধুত্ব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট