,

মাত্র ৫টি উপায়ে স্বাভাবিক করুন আপনার সম্পর্কটি

19776-boroলাইফস্টাইল ডেস্ক : সম্পর্ক কখনোই একইভাবে চলে না। জীবনে চলার পথে কখনো তা ভালো থাকে কখনো বা কিছুটা বন্ধুর পথ অতিক্রম করতে হয়। তবে বন্ধুর পথ হলেই যে সম্পর্ক শেষ হয়ে গেল, এমনটা নয়। এক্ষেত্রে কিছু উপায় রয়েছে, যা সম্পর্ক ঠিক করতে কার্যকর। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১. সমস্যা নির্ণয় করুনঃ-
সমস্যা নির্ণয় ছাড়া কোনো বিষয়ের সমাধান করা সম্ভব নয়। তাই সম্পর্ক স্বাভাবিক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্যা নির্ণয় করা। এক্ষেত্রে অল্প সমস্যা হলে দুজনে বসেই আলোচনার মাধ্যমে তা সমাধান করতে পারবেন।

২. সঙ্গীর দৃষ্টিভঙ্গি জেনে রাখুনঃ-
শুধু আপনার দৃষ্টিভঙ্গি ধরে বসে থাকলে তা অন্যের দৃষ্টিতে গোয়ার্তুমি হিসেবে ধরা হবে। তাই শুধু নিজের দৃষ্টিভঙ্গি নয়, অপর পক্ষের দৃষ্টিভঙ্গিও জেনে নিন। আপনার নিজস্ব চিন্তাভাবনার বাইরেও যে অনেক বিষয় রয়েছে, তা জেনে রাখুন। এতে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ খুলে যাবে।

৩. দেখা করুনঃ-
সম্পর্ক স্বাভাবিক করার জন্য ঘন ঘন দেখা-সাক্ষাৎ করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি সঙ্গীর সঙ্গে দেখাই না করেন তাহলে তার সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। তাই যতই ব্যস্ততা থাক না কেন, নিয়মিত দেখা করাও সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় একটি বিষয়।

৪. সংযুক্ত থাকুনঃ-
সঙ্গীর সঙ্গে সংযুক্ত থাকার বিষয়টিকে কোনোভাবে অবজ্ঞা করা যায় না। ঝিমিয়ে পড়া সম্পর্ক ঠিক করতে হলে সঙ্গীর সঙ্গে যোগাযোগ রাখুন। শুধু মুখোমুখি দেখা করার মাধ্যমেই নয়, মোবাইল ফোন ও এসএমএস ব্যবহার করেও সম্পর্ক ঠিক রাখা যায়।

৫. একসঙ্গে ছুটি কাটানঃ-
ছুটির দিনগুলো একত্রে কাটানো সম্পর্ক স্বাভাবিক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি ছুটি নেওয়া অভ্যাস না থাকে তাহলে এবার সে অভ্যাস পাল্টান। এমনকি ছোট একটি ছুটিও একত্রে কাটানো সম্পর্ক নাটকীয়ভাবে ভালো করতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট