,

রোহিত-পোলার্ডের ব্যাটে মুম্বাইয়ের দ্বিতীয় জয়

rohit-sharmaস্পোর্টস ডেস্ক : রোহিত শর্মা ও কিয়েরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বেঙ্গালুরুর দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২ বল বাকি থাকে সহজেই জয় তুলে নেয় রোহিত শর্মারা।

রোহিত শর্মা ৪৪ বলে ৬২ রান করে আউট হন। ৩টি ছয় ও ৪টি চারে এ রান সংগ্রহ করেন তিনি। পোলার্ড ঝড়ের গতিতে ১৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ৩টি ছয় এবং ৪টি চার মারেন তিনি।

এছাড়া আম্বাতি রাউডু ২৩ বলে ৩১ এবং জস বাটলার ১৪ বলে ২৮ রান করে আউট হন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রোহিত শর্মা। এ জয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে মুম্বাই। আর ৩ ম্যাচে দুই হারে ৬ নম্বরে বেঙ্গালুরু।

এরআগে, টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয় বিরাট কোহলির দল। কোহলি নিজের ব্যাট আজ আর খুব বেশি দূর টেনে নিতে পারেননি। এবি ডি ভিলিয়ার্সও পারলেন না বড় কোনো ইনিংস খেলতে।

৩০ বলে ৩৩ রান করেন কোহলি। ১৪ বলে ২৩ রান করেন গেইলের পরিবর্তে নামা লোকেশ রাহুল। ডি ভিলিয়ার্স করেন ২১ বলে ২৯ রান। ট্রাভিস হেড করেন ২৪ বলে ৩৭ রান। ১৮ বলে ২৮ রান করেন সরফরাজ খান।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩১ বলে ৩ উইকেট নেন জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ২৭ বলে নেন ২ উইকেট এবং মিচেল ম্যাকক্লেনঘান ১ উইকেট নেন ৪৬ রান দিয়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা