,

আখাউড়ায় ছাত্রকে মারার অপরাধে শিক্ষককে পিটিয়েছে অভিভাবক

download (73)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রকে মারার অপরাধে ওই ছাত্রের অভিভাবক পিটিয়ে শিক্ষককে। উপজেলার আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল করে গিয়ে অভিভাবকের বাড়ি ঘেরাও করে। এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানাগেছে, দুপুর ১টায় ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন পঞ্চম শ্রেণীতে ক্লাস করছিল। এসময় পাশের রাস্তা দিয়ে একটি গাড়ি গান বাজিয়ে যাওয়ার পথে ওই ক্লাসের ছাত্ররা তা দেখার জন্য ক্লাস রুম থেকে বের হয়ে যায়। ওই শিক্ষক ছাত্রদের ধাওয়া করে বিদ্যালয়ের ভেতরে নিয়ে আসেন। এসময় পঞ্চশ শ্রেণীর ছাত্র সুমন দাসের শরীরে বেতের আঘাত পায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রর নানা আমোদাবাদ ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার রতন দাস বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালাগালি করে এবং দলবল নিয়ে মাঠে ফেলে সহকারি শিক্ষক জাকির হোসেনকে পেটায়। আশপাশের লোকজন এসে ওই শিক্ষককে উদ্ধার করে। এর প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে গিয়ে রতন দাসের বাড়ি ঘেরাও করে। আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দেবনাথ এর সত্যতা স্বীকার করে বলেন, এসময় আমি বিদ্যালয়ে ছিলাম না। পরে তাৎক্ষনিক ভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক সমিতি ও এলাকার লোকজন বসে বিষয়টি মীমাংসা করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা