,

স্লিম থাকুন বাড়িতেই ব্যায়াম করে!

 

 

লাইফস্টাইল ডেস্ক : নিজেকে স্লিম অ্যান্ড ফিট রাখার জন্য কত কিছুই তো করেন আপনি। নিয়ম করে জিমে যাওয়া বা বাড়িতেই হালকা ওয়ার্কআউটও করতে ভোলেন না। তবে জানেন কি ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত এমন অনেক কিছুই আপনি করে থাকেন, যেগুলো জিমে যাওয়া বা হালকা ব্যায়ামের থেকে কোনও অংশে কম নয়। তাই মাঝে মাঝে ওয়ার্কআউট-এ ফাঁকি দেওয়াই যায়।

 

Health
১) জিনস: অনেকেই ঢিলেঢালা জিনস্‌ পড়তে পছন্দ করেন। কিন্তু এমন অনেকেই আছেন জিনস্‌ পড়তে গেলে যাঁদের বেশ কসরত করতে হয়। স্কিন টাইট জিনস্‌ পড়া তাই এক ধরনের ওয়ার্কআউট।

২) ঢাকনা: ফ্রিজে অনেক দিন ধরে রাখা কোনও জার খুলতে গেলেও হাতের পেশীর জোর লাগে।

৩) চিত্কার: আপনি কি অত্যধিক জেদ করেন? আর জেদ পূরণ না হলে গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দেন। তা হলেই ভাবুন আপনি গলা থেকে পেটের পেশীর উপর কতটা চাপ পড়ে চিৎকারের সময়। এটাও তো এক ধরনের কসরতই হল।

 

 

৪) হাঁচি: ঠান্ডা লাগলে হাঁচিটাও কিন্তু এই ঘরানাতেই পড়ে। হাত –পা ছুড়ে জোরে হাঁচতে গেলে কষ্টও হয়।

৫) ভিড়: অফিসে যাওয়ার জন্য যাঁদের ট্রেন, বাসই ভরসা তাঁরা এই পয়েন্টটিকে খুব ভাল বুঝতে পারবেন। অফিস যাওয়া এবং ফেরার সময় ভিড় ঠেলে রোজ তাঁদেরকেই তো গন্তব্যে পৌঁছতে হয়।

৬) ব্যাগ: তেমনই রোজ কাঁধে করে ল্যাপটপের ভারী ব্যাগটা বয়ে নিয়ে যাওয়াটাও কম কিছু নয়।

 

 

৭) হাসি: আর সব শেষে রইল এই পয়েন্টটি। যা আমরা খুব টের পাই যখন অত্যধিক হাসি। বেশ কিছু ক্ষণ ক্রমাগত হাসলে মনে হয় দমবন্ধ হয়ে মারাই যাব এ বার। চাপ পড়ে পেটের পেশীতেও।

তাই রোজ নিয়ম মেনে জিমে নাই বা গেলেন। সে দিন না হয় এই কাজগুলো একটু বাড়িয়ে দেবেন। কিছু না হয় এক দিন একটু বেশি হাসতে তো পারেন। ব্যস তাহলেই কেল্লাফতে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট