,

তিতাস গ্যাস ক্ষেত্রের ত্রুটিপূর্ণ কূপের ওয়ার্কওভার শুরু

GasFieldব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রের ত্রুটিপূর্ণ পাঁচটি কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়েছে। চলতি বছরই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এতে খরচ ধরা হয়েছে ২শ ৩৫ কোটি টাকা। প্রথম দফায় তিতাস ফিল্ডের ১১ নং কূপের ওয়ার্কওভার কাজ চলছে। গ্যাস ডেভেলপম্যান্ট (উন্নয়ন) ফান্ড এ কাজের অর্থ যোগান দিচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। সূত্র জানায়, তিতাস গ্যাস ক্ষেত্রের ১, ২, ৫, ১০ ও ১১ নং কূপের ওয়ার্কওভার কাজ হবে। এরই মাঝে ১১ নং কূপের ওয়ার্কওভার কাজ শুরু হওয়ায় কূপের গ্যাস উত্তোলন কাজ বন্ধ করা হয়েছে। তাই জাতীয় গ্যাস গ্রীডে ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯০ সালে এ কূপের গ্যাস উত্তোলন কাজ শুরু হয়। এবারই প্রথমবারের মতো ওয়ার্কওভারের কাজ চালানো হচ্ছে। আগামী ৭৫ দিনের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা। কর্মকর্তারা আশা করছেন, ওয়ার্কওভার শেষ হলে এ কূপ থেকে গ্যাসের উৎপাদন আরো বাড়বে। অন্তত দুই মিলিয়ন ঘনফুট বেশি গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। সে হিসেবে ৫ টি কূপ থেকে অন্তত ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেট্রোবাংলার গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স বংলাদেশ গ্যাস ফিল্ডের সহায়তায় এ কাজ বাস্তবায়ন করছে। সূত্র জানিয়েছে, দীর্ঘ দুই যুগ ধরে গ্যাস উত্তোলন চলতে থাকায় তিতাস গ্যাস ক্ষেত্রের কূপগুলোর উৎপাদন ধীরে ধীরে কমে আসছে। তাই গ্যাসের চাপ বাড়াতে ও উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কূপগুলোর সংস্কার ও ওয়ার্কওভার চলছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডের জিএম (প্রকল্প পরিচালক) আহমদ হোসেন বলেন, আমরা আশা করছি ওয়ার্কওভার কাজ শেষ হলে কূপগুলোর উৎপাদন ক্ষমতা বাড়বে। সেইসঙ্গে যে সব ত্রুটি আছে তা দূর হবে।

বিডি-প্রতিদিন/

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা