,

ওজন কমানো নিয়ে ভুল ধারণা

1455420739লাইফস্টাইল ডেস্ক : ওজন কমাতে অনেকে হয়তো উঠেপড়ে লাগেন। আর ওজন কমানোর ভুলভাল রীতি মেনে চলতে থাকেন। এতে বরং উল্টো ফল হতে পারে। অনেকেই ওজন কমানোর সময় কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারেই বাদ দিয়ে দেন। সত্য হলো, ওজন কমাতে গেলে বা স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিলে চলবে না। প্রতিদিন সমপরিমাণ ব্যায়াম করুন।

ওজন কমাতে দ্রুত ফলাফলের জন্য জিমে গিয়ে কঠোর ব্যায়ামের প্রয়োজন নেই। এতে বরং ওজন আরো বেড়ে যেতে পারে। ভারসাম্যপূর্ণ খাবারের পাশাপাশি প্রতিদিন হাঁটলে বা দৌড়ালে ওজন এমনিতেই কমবে। চর্বি সব সময় খারাপ নয়, ভালো চর্বিও কিন্তু রয়েছে।

আর সেগুলো শরীরের জন্য জরুরি। যেমন জলপাইয়ের তেল, অ্যাভোক্যাডো, বাদাম, নারকেলের মাখন এগুলো কিন্তু ভালো চর্বি। এগুলো খেলে ওজন বাড়বে না। অনেক গবেষণায় বলা হয়, মধ্যরাতে খেলে ওজন বেড়ে যায়। তবে বিষয়টি নিয়ে তর্ক রয়েছে। মূল বিষয়টি হলো, ঘুমানোর কতক্ষণ আগে আমরা রাতের খাবার খাচ্ছি। বিশেষজ্ঞরা ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাবার খাওয়ার পরামর্শ দেন।

অনেকে ওজন কমাতে বাজার থেকে লো ফ্যাট-জাতীয় খাবার কিনে খান। স্বাদ বাড়াতে এগুলোর মধ্যে চিনি ও অন্যান্য উপাদান যোগ করা হয়। এতে উল্টো ক্ষতিই হয়। অনেকে ভাবেন বেশি ব্যায়াম করলে বেশি খাবার খেলেও অসুবিধা নেই। তবে বিশেষজ্ঞরা বলেন, ওজন কমাতে খাওয়া এবং ব্যায়াম দুটির দিকেই সমানভাবে নজর দিতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা