,

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

khalada-zia

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে বিএনপির প্রধান খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। খালেদা জিয়ার একজন আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের অন্যতম বড় বিরোধী দল বিএনপির প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২১শে ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের একটা বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথাবার্তা।

এরই এক পর্যায়ে তিনি উল্লেখ করেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নিহত মানুষদের আনুষ্ঠানিক যে সংখ্যা সেটি নিয়ে বিতর্কের কথা।
তিনি বলেন, ”আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।”
এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে একজন আইনজীবী রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করলে গত ২১শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা করার অনুমতি দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে