,

৯ ড্রাম মদসহ যুবলীগ নেতা আটক

2016_01_22_20_55_44_FpVDPpXUWnp4hLBY2UmgRCbGGy07Jz_originalরংপুর : মদের ভাটিতে অভিযান চালিয়ে রাজু আহম্মেদ ওরুফে রাজু মেম্বার নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব। অভিযানের সময় মদ বানানোর কারখানা থেকে ৯টি ড্রামে ২২৫০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১৩।

আটক রাজু মেম্বার পায়রাবন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য। তার বিরুদ্ধে পায়রাবন্দসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে।

শাপলা চত্বর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম জানান, আটক রাজু মেম্বর একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গডফাদার। সে দমমদা এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে। বর্তমান পায়রাবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে সন্ধ্যায় র‌্যাব-১৩ শাপলা চত্বর ক্যাম্প থেকে রাজু মেম্বরকে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাব আরো জানায়, রাজু মেম্বারের বড় ভাই মজনুকে মাদক ব্যবসার অভিযোগে এর আগেও পুলিশ গ্রেপ্তার করেছিলো।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাজু মেম্বার প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে জমজমাট মাদক ব্যবসা করে আসছে। তারই আরেক সহযোগী মাদক ব্যবসায়ী রোকসানা এর আগে যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মসিউর রহমান ওরুফে উৎস রহমান হত্যার ঘটনায় আটক হয়েছেন। এই অভিযানে উৎস খুনের ঘটনার নেপথ্যের অনেক তথ্য বেরিয়ে আসবে বলেও মনে করছেন এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা