,

সরকারকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ, ভোজ্যতেলের দাম কোথাও কমেনি

111_1838নিউজ ডেস্ক : সরকারকে দেয়া প্রতিশ্রুতি রাখেনি ব্যবসায়ীরা। লিটারে ৫ টাকা ভোজ্য তেলের দাম কমানোর কথা থাকলেও দেশের কোথাও তা কার্যকর হয়নি। এখনও আগের দামেই বাজারে বিক্রি হচ্ছে ভোজ্যতেল।
জানা গেছে, বিশ্ববাজারে অব্যাহতভাবে কমছে ভোজ্যতেলের দাম। ২০১২ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল এক হাজার ৩০০ ডলার। বর্তমানে তা ৬৬০ ডলারে নেমেছে। এ হিসেবে দাম কমেছে প্রায় অর্ধেক। আর এ দামের সঙ্গে সমন্বয় করতে বৃহস্পতিবার দেশের ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে সিদ্ধান্ত হয়, তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হবে। আর শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সংগঠনের সভাপতি ফজলুর রহমানসহ শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। তবে বাস্তবে তা কার্যকর হয়নি।

দেশে ভোজ্যতেল প্রস্তুত ও সরবরাহকারী উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হচ্ছে- রূপচাঁদা, তীর, ফ্রেস, পুষ্টি, ভিওলা ও দাদা। এছাড়া বেশ কিছু ব্যবসায়ী খোলা সয়াবিন, সুপার অয়েল ও পাম অয়েল সরবরাহ করে থাকেন।

রবিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি লিটার খোলা সয়াবিন ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বোতলজাত সয়াবিন তেল ৯৭-১০৫ এবং পাম তেল ৫৮ থেকে ৬২ টাকা দরে বিক্রি হচ্ছে। পাম, সুপার তেল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা দাবি করেছেন, তেলের জোগানদাতা মিল মালিকরা দাম কমানোর ব্যাপারে কোনো নির্দেশনা দেননি এবং আগের দামেই তেল কিনতে হচ্ছে। ফলে ব্যবসায়ীরা আগের দামেই তেল বিক্রি করবেন। ডিলার, খুচরা বিক্রেতারা বলছেন, এখনই তেলের দাম কমানো সম্ভব নয়। আগের দামের যেসব তেল বাজারে আছে, তা শেষ না হলে নতুন সিদ্ধান্ত কার্যকর করা যাবে না।
এক্ষেত্রে খুচরা বিক্রেতারা পাইকারি ব্যবসায়ীদের ওপর দায় চাপাচ্ছে। তারা বলছে, মিল মালিক ও পাইকারদের না জানিয়ে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা