,

আমরা স্বস্তি বোধ করছি : অ্যাটর্নি জেনারেল

fd94434e871926523bc846b9f1e96ceaরাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘এ রায়ের ফলে আমরা ন্যায়বিচার পেয়েছি এবং স্বস্তি বোধ করছি। বুদ্ধিজীবী পরিবারগুলো স্বস্তি পেয়েছে। ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ সঠিক রায় দিয়েছেন বলে আমি মনে করি।’

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, যাঁরা বিচারপ্রার্থী ছিলেন, তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে জাতির প্রত্যাশা পূরণ করেছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, নিজামী রিভিউ করলে তার রায় কী আসে, সে জন্য অপেক্ষা করতে হবে। এর পরই রায় কার্যকরের প্রক্রিয়াটি শুরু হবে।

এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ বুধবার সকালে এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
0

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে