,

মেয়ে পটানোর কৌশল শেখানোর স্কুল!

news-image

ডেস্ক রেপোর্ট : প্রেমবঞ্চিতদের জন্য মেয়েদের মন পাওয়ার কৌশল শেখানোর স্কুল! ৪১ বছরের সুঠামদেহী পুরুষ তাকাশি সাকাই। হাসিটা বেশ সুন্দর, আছে ভালো একটা চাকরিও। কিন্তু এখনো কপালে বিয়ে জোটেনি। এমনকি এখন পর্যন্ত কোনো ধরনের হৃদয়ঘটিত বা প্রেমঘটিত সম্পর্কও হয়নি তাঁর জীবনে। এমন নয় যে তিনি প্রেমে পড়ার বা বিয়ে করার চেষ্টা করেননি, কিন্তু সফল হননি। তাকাশির মতো জাপানে এমন বহু পুরুষ রয়েছেন, যাদের কপালে বিয়ে জোটেনি বা জীবনে আসেনি প্রেম।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো, ২০১০ সালে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের এক জরিপে দেখা গেছে, ত্রিশোর্ধ্ব পুরুষদের এক-চতুর্থাংশ এখনো কুমার। তারা কোনো ধরনের যৌন সম্পর্কে জড়ায়নি। ১৯৯২ সালের একই ধরনের একটি জরিপের তুলনায় এই হার তিন শতাংশ বেশি।
এ ধরনের পরিস্থিতির সঙ্গে মূলত জাপানের অর্থনীতির ধীরগতির বিষয়টি যুক্ত। শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে হঠাৎ করেই আর্থিক মন্দাভাব দেখা দেয়। যার প্রভাব পড়েছে বিনিয়োগে। সংকুচিত হয়ে পড়েছে চাকরির বাজার। ঘটক ইয়োকো ইতামোতোও এ ব্যাপারে একমত।
তিনি বলেন, অর্থনৈতিক মন্দাভাবের কারণে জাপানের পুরুষদের কপাল পুড়েছে। বউ খোঁজার বদলে পূর্ণকালীন একটি চাকরি বা আর্থিক নিরাপত্তার সন্ধানেই তার সময় কেটে যায়। মনের মতো চাকরি না থাকায় অনেক পুরুষ অর্থনৈতিক অনাস্থায় ভোগেন, বিয়ে করার সাহস করেন না। গত দুই দশকে বিয়ের বিষয়টি জাপানের পুরুষদের জন্য বেশ কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ৪৯ বছর বয়সী এক স্থপতি নারীহীন জীবনের কষ্টের কথা জানিয়ে বলেন, জীবনে দুবার প্রেমে পড়েছিলেন তিনি। ২৫ বছর বয়সের দিকে প্রথমবার এক নারীর সঙ্গে মন দেয়া-নেয়া হয় তার। আবার প্রায় দুই দশক পর আরেক নারীর প্রেমে পড়েন তিনি। তবে দুজনই তাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে চলে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে