,

ফেসবুকে একটি ছবিতে লাইক দেওয়ায় ৩২ বছরের জেল!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে শুধু একটা ছবি লাইক করায় শাস্তি হিসেবে ৩২ বছরের জেল হলো এক যুবকের। ভাবছেন এ আবার কোথাকার ঘটনা? না, কোনো হীরক রাজার দেশে নয়। ঘটনাটি ঘটেছে এশিয়ার দেশ থাইল্যান্ডেই।  

যুবকের অপরাধ ছিল তাঁর এক প্রবাসী বন্ধুর পোস্ট করা দেশের রাজার বিকৃত ছবিতে লাইক দেওয়া। থানাকর্ন সিরিপাইবুন নামের ২৭ বছরের সেই যুবক তাঁর বন্ধুর এক ছবিতে লাইক আর শেয়ার করেছিলেন। ফোটোশপের মাধ্যমে বিকৃত করা ছবিটি ছিল থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজের। ওই ছবির নিচে দেওয়া ছিল রাজার দুর্নীতি কেলেঙ্কারির ফিরিস্তি।

থাইল্যান্ডের সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ছবিটিতে লাইক দেওয়ার একদিন পর ওই ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দেশটির পুলিশ। রিমান্ডে নেওয়ার পরে ওই যুবক রাজাকে অসম্মান করার বিষয়টি স্বীকার করে। আর এর পরই তাঁকে ৩২ বছরের কারাদণ্ডাদেশ দেয় দেশটির আদালত।

থাইল্যান্ডের প্রচলিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দেশের ‘সর্বোচ্চ সম্মানিত’ রাজাকে অপমান করে এবং তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ প্রমাণিত হয় তাহলে সে ‘বড় শাস্তি’ হবে। সেই বড় শাস্তিটা হলো ৩২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ।

পুলিশ জানিয়েছে, থানাকর্ন সিরিপাইবুন ফেসবুকে বন্ধুদের সঙ্গে ৮৮ বছর বয়স্ক রাজার বিকৃত ছবি শেয়ার ও লাইকের পাশাপাশি দুর্নীতিসংশ্লিষ্ট নানা তথ্য দেয় যা সম্পূর্ণ ভিত্তিহীন। এই জন্য থানাকর্নের জেল হলো। সেনাবাহিনীর আইন কর্মকর্তা কর্নেল বুরিন থংপ্রাপাই বলেন, ‘ডিসেম্বরের ২ তারিখ সে রাজার বিকৃত ছবিতে লাইক দেয় এবং ৬০৮ জন বন্ধুর সঙ্গে শেয়ার করে থানাকর্ন।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা