,

ভাল পোশাক না পরলেই হনুমানের থাপ্পড়!

news-image

ডেস্ক রিপোর্ট : পোশাক-আশাকের ব্যাপারে আপনি কি ক্যাজুয়াল। তেমনভাবে ধোপদুরস্ত পোশাক পরার কথা ভাবেন না? ব্যারাকপুরে বিশেষ করে মোহনপুরে যাওয়ার আগে অন্তত একবার ভাবুন! কেন না ধোপদুরস্ত পোশাক না পরে মলিন জামাকাপড় পরা থাকলেই জুটছে চড়-থাপ্পড়।


কে মারছে চড়-থাপ্পড়?

না তারা কোনও দুষ্কৃতী নয়। আট-ন’জনের হনুমানের একটি দলের জেরেই এখন ত্রাহি ত্রাহি রব টিটাগর থানার মোহনপুরে। অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, ঘটনার প্রতিবাদে আধ ঘণ্টা ব্যারাকপুর-বারাসাত রোড অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা।

কী অভিযোগ হনুমান বাহিনীর বিরুদ্ধে?

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস চারেক আগে এলাকায় আস্তানা গড়ে হনুমানগুলো। প্রথম প্রথম সব ঠিকঠাকই চলছিল। শান্ত ভাবেই থাকত তারা। আচমকা মাস তিনেক আগে থাকতে হঠাত্ই বদল ঘটে তাদের আচরণে। অভিযোগ, মলিন পোশাক পরা থাকলেই চড়াও হত হনুমানগুলো। তাদের হাত থেকে বাঁচেনি পরিচারিকা, স্থানীয় কারখানার শ্রমিকরা। বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও।

কখনও পিছন থেকে চুল ধরে টানা। গায়ের উপর লাফিয়ে পড়ে চড় মারা। কখনও আবার ব্যাগ ধরে টানাটানি। চলছিল সবই। বেশি প্রতিবাদ করলে কামড়ে দিতেও পিছপা হয়নি হনুমানগুলো।

বারবার মার খেতে খেতে বিরক্ত বাসিন্দারা ঠিক করেন এবার পাল্টা মার দিতে হবে। লাঠি নিয়ে বাড়ি থেকে বের হতে শুরু করেন তাঁরা। এখানেও অবশ্য মানুষকে হারিয়ে দেয় হনুমানরা। লাঠির বদলে তারা হাতে তুলে নেয় গাছের ডাল। ‘হনুমানদের একবারও লাঠির ঘা না দিতে পারলেও উল্টে তাদের ডালের আঘাতেই জখম হয়েছেন বেশ কয়েক জন।’-এমনই বলছেন এলাকার বাসিন্দারা। চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালে গেলেও শান্তি নেই। প্রয়োজনীয় প্রতিষেধক ঠিকমত পাওয়া যায় না বলে অভিযোগ।

বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হয়। তাই পুরো ঘটনার প্রতিবাদে এ দিন সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। অবরোধের জেরে নাকাল হতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। বন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়। তারপরই অবরোধ ওঠে। ব্যারাকপুরের মহাকুমাশাসক পীযুষ গোস্বামী বলেন, “বন দফতরকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আহতদের চিকিত্সার ব্যবস্থাটাও খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নগরায়নের জেরে ব্যারাকপুরে দ্রুত কমছে গাছপালা। খাদ্যের প্রয়োজনে জনবসতিতে এসে আশ্রয় নিচ্ছে হনুমানগুলো। তার জেরেই মানুষ এবং পশুদের মধ্যে বিরোধ লাগছে। যাঁরা ধোপদুরস্ত পোশাক পরে যানবাহনে করে যাতায়াত করছে তাঁদের অসুবিধে হচ্ছে না। তাঁদেরকে কোনও আঘাত করছে না অসুবিধায় পড়ছে পথচারী এবং নিম্ন-আয়ের মানুষ জন। হনুমানদের কেন এমন আচরণ তার অবশ্য ব্যাখ্যা নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা