,

হর্ষ বর্ধন সিংলা ভারতের নতুন হাইকমিশনার

news-image

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত হয়েছেন হর্ষ বর্ধন সিংলা। বুধবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ ঘোষণা করেছে। তিনি ভারতের বিদায়ী হাইকমিশনার পংকজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন।

হর্ষ বর্ধন সিংলা ভারতের ফরেন সার্ভিসের একজন মেধাবী কর্মকর্তা। তিনি বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। ডিসেম্বরে পংকজ শরণ ঢাকা ছেড়ে যাবেন বলে জানা গেছে। তারপর ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে যোগ দেবেন হর্ষ।
দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ- ভারত সম্পর্ক বিষয়ে হর্ষ বর্ধন সিংলার খুব ভালো অভিজ্ঞতা রয়েছে। ইতিপূর্বে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে দ্বিপক্ষীয় সম্পর্ক অভাবনীয় উন্নতি লাভ করে। এদিকে, পংকজ শরণ মস্কোতে ভারতের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে। তিনি শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেবেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা