,

কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হুমকি

news-image

কথাসাহিত্যিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হককে টেলিফোনে হুমকি দেয়া হয়েছে। রোববার বিকেলে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেয়া হয়। তবে, অধ্যাপক হক বিবিসি’কে জানিয়েছেন, তিনি ভীত নন।
আর মানুষের কণ্ঠরোধ করা যাবে না কোনভাবেই।


সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লেখক-প্রকাশকের ওপর অব্যাহত হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারকে আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়ার পর, মাত্র গত সপ্তাহেই অধ্যাপক আনিসুজ্জামানকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গে ঐ বিবৃতি-দাতাদের মধ্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকও ছিলেন।


অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, অজ্ঞাত নম্বর থেকে আসা ফোনের অপর প্রান্তে থাকা লোকটি কিছু কথা বলার পর তাঁকে ‘পরিবর্তন’ হতে বলেন। “যদি পরিবর্তন না হই তাহলে আমার জন্য সেটা খারাপ হবে বলে হুমকি দেন।”
হুমকি পাবার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অধ্যাপক হকের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত