বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব

news-image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপিল বিভাগের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। সঙ্গে যাচ্ছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে সুপ্রিমকোর্ট থেকে ফখরুল এই তিন আইনজীবীসহ নিম্ন আদালতের দিকে রওনা দেন। বিষয়টি জানিয়েছেন ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

গতকাল আপিল বিভাগ বিএনপির এ নেতাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। ফখরুলের করা আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়ে গতকাল আদালত এ আদেশ দেন।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে ফখরুল ইসলাম আলমগীরের মামলায় হাইকোর্টে দেয়া রুল আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

জানতে চাইলে মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, ‘এ তিন মামলায় হাইকোর্ট যে রুল জারি করেছেন তা আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে।’

গত ২৮ অক্টোবর গাড়ি পোড়ানো ও নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে সুপ্রিমকোর্টে আট সপ্তাহ সময়ের প্রার্থনা করেছিলেন বিএনপির এই নেতা।

প্রসঙ্গত, রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর এ চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরো দুই দফা সময় নেন মির্জা ফখরুল। যার মেয়াদ শেষ হয়েছে সোমবার।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে