,

দুর্গা পূজায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

news-image

রাজধানীসহ সারা দেশে দুর্গা পূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে পুলিশ, র্যাব, আনসারসহ গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। মণ্ডপগুলোতে প্রবেশ ও বের হওয়ার পথে বরাবরের মতো আর্চওয়ে বসানো হবে। পুলিশ ও র্যাবের টহল দল থাকবে। সরকারের নির্দেশনা অনুযায়ী—নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। এরই মধ্যে রবিবার থেকে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করার কথা জানিয়েছে বিজিবি। poga
 
বিজিবির জনংসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বলেন, ‘জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।’ এরই মধ্যে শেষ হয়েছে ৫ দিনব্যাপী দুর্গা পূজার সব প্রস্তুতি। হিন্দু সম্প্রদায়ের এ উত্সব ঘিরে বাংলাদেশ এখন আনন্দমুখর। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী—এ বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। রাজধানীতে ২২৩টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে।  ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এর পাশাপাশি র্যাব ও পুলিশ ঢাকেশ্বরী মন্দিরে মোতায়েন থাকবে। 

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক